শেকৃবির সিড টেকনোলজিতে ভর্তির আবেদন শুরু রোববার

২১ জুলাই ২০১৮, ০৭:৪৩ PM

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এম এস সিড টেকনোলজি কোর্সে ভর্তির আবেদন আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন ফরম পূরণ করে ২৬ জুলাইয়ের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসে জমা দিতে হবে।

ফরমের সঙ্গে সব শিক্ষাগত সার্টিফিকেট, মার্কশিটের সত্যায়িত ফটোকপিসহ সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র ও তিনকপি পাসপোর্ট সাইজের ছবি সংযোজন করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফরমের সঙ্গে সংশ্লিষ্ট নিয়োগকর্তার নিকট হতে অনুমতিপত্র সংযোজন করতে হবে। মেধারভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা ৩০ জুলাই পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

ভর্তিচ্ছুদের পরিচালক, ইনস্টিটিউট অব সিড টেকনোলজি অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এম এস আবেদন ফরম পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের ১ থেকে ২ আগস্টের মধ্যে ভর্তির কার্যাদি সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাস আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950