কাফনের কাপড় গায়ে আন্দোলনে সাত কলেজ ছাত্ররা

২৭ আগস্ট ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
কাফনের কাপড় গায়ে আন্দোলনে সাত কলেজ ছাত্ররা

কাফনের কাপড় গায়ে আন্দোলনে সাত কলেজ ছাত্ররা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়র (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে নেমেছেন। রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে অবরোধের পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এ পর্যন্ত অত্যধিক গরম ও রোদে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গিয়েছেন। এরমধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

New Project - 2023-08-27T141344-874

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন, ব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশ ই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে । এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে।

এর আগে রোববার (২৭ আগস্ট) দুপুর ১২:২৫ মিনিটের দিকে মিরপুর রোডের নীলক্ষেত মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা একদফা দাবি নিয়ে তৃতীয় দিনের মতো অবরোধ করে। সিজিপির শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবি মেনে নেওয়া হয়নি বলে শিক্ষার্থীরা অভিযোগ তুলেছেন। 

শিক্ষার্থী

আন্দোলনে অংশ নিতে আসে শিক্ষার্থীরা জানান এক দফা এক দাবিতে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন তারা। দাবিটি হলো -

* সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। 

রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬