দাবি আদায়ে ফের রাজপথে নামার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

২৬ আগস্ট ২০২৩, ১০:২২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা

আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা © ফাইল ফটো

সিজিপিএ’র শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশন দেয়ার এক দফা দাবিতে গণ-অনশন করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনশনের লক্ষ্যে আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টায় সবাই উপস্থিত হবেন। এরপর বেলা ১১টায় নীলক্ষেত অভিমুখে রওনা হবেন।

এতে বলা হয়, আগামী ২৭ আগস্ট, রোববার হচ্ছে আমাদের মরা-বাঁচার লড়াই। ঢাবির এই অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমাদের দাবি মানতে হবে, নয়তো ৭ কলেজকে আলাদা করতে হবে। আমরা আমাদের ভাই-বোনদের জীবন বিপন্ন হতে দেবো না। সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বানও জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনেক অন্যায় সহ্য করেছি, অনেক আশ্বাস পেয়ে ফিরে এসেছি। আর না। হয় আমাদের দাবি মানবে, নয়তো আমাদের লাশ নিয়ে যাবে। এই আন্দোলনকে সফল করতে প্রয়োজন শুধু পুরো ৭ কলেজের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। দাবি আমাদের একটাই, এক দফা এক দাবি। দীর্ঘ নয় মাস পর ফল প্রকাশের কারণে, সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়নের মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। 

এর আগে গত বুধবার আন্দোলনের কথা থাকলেও শিক্ষকদের আশ্বাসে প্রাথমিকভাবে সেদিনের কর্মসূচি স্থগিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহর উচ্চপর্যায়ে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬