কোটা সংস্কার আন্দোলন

জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কর্মবিরতি ঘোষণা

২১ জুলাই ২০১৮, ০৫:২৯ PM
ফাইল ছবি

ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হামলার প্রতিবাদকারী শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শনিবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের বিশ্ববিদ্যালয়সমূহের ছাত্ররা দীর্ঘদিনধরে সম্পূর্ণ অহিংস পন্থায় সরকারী চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবি জানিয়ে আসছিলো। তাদের এই যৌক্তিক দাবির প্রতি আমরাসহ বিভিন্ন পেশার মানুষ, বিশিষ্ট নাগরিকবৃন্দ ও রাজনীতিবিদগণ আকুন্ঠ সমর্থন জানিয়ে এসেছেন। আমরা যখন একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতৃত্বে, পুলিশের সহায়তায় পাকিস্তানী স্বৈরশাসকদের অনুকরণে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছি তার কিছু সময় পরই ঐ ঘটনার প্রতিবাদে কর্মসূচী চলাকালীন সময়ে শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নীরবতা পালন করেই চলেছে যা সমিতির ঐতিহ্য ও গঠনতন্ত্রের পরিপন্থী। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচীতে শিক্ষকবৃন্দ লাঞ্ছিত হলেও সমিতির নীরবতা আমাদের বিস্মত করেছে। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্রিয়াশীল বিভিন্ন শিক্ষক সংগঠন সমূহও শিক্ষক সমিতির অনুকরণে আন্দোলন এড়িয়ে চলছে। আমরা শিক্ষক সমিতি সহ সকল শিক্ষক সংগঠনকে দলীয় লেজুড়বৃত্তি পরিহার করে, সকল ভয়-ভীতির উর্ধ্বে উঠে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সমর্থনে তাঁদের অবস্থান পরিস্কার করার আহ্বান জানাচ্ছি।’

এছাড়া, রোববার বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মবিরতি চললেও পূর্বঘোষিত সকল পরীক্ষা এই কর্মসূচীর আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950