জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

২৬ আগস্ট ২০২৩, ১২:২০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর

জবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী রবিবার (০৩ সেপ্টেম্বর) থেকে। শনিবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো: ওহিদুজ্জামান।

তিনি বলেন, ক্লাস শুরুর পূর্বেই ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় সম্পন্ন করা হবে। প্রতিটি ইনস্টিটিউট ও বিভাগ ক্লাসের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

এর আগে, গত ২৫ আগস্ট রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ইনস্টিটিউট ও বিভাগসমূহ নিয়মিত ক্লাসের সময়সূচি শিক্ষার্থীদের জানিয়ে দিবে। 

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৭ আগস্ট

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন শুরু হয় গত ২০জুন। অনলাইনে আবেদন চলে ২৭ জুন পর্যন্ত।পরবর্তীতে ৪টি মেধাতালিকায় শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলে বিশ্ববিদ্যালয়টিতে।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence