রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২৭ আগস্ট

২৫ আগস্ট ২০২৩, ১০:৫৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ (জিএসটি) ভর্তিচ্ছুদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির সময়সীমা প্রকাশিত হয়েছে। আগামী ২৭ আগস্ট সকাল ৯ টা থেকে ৩০ আগস্ট বিকাল ৫ টার মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চিতকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে চূড়ান্ত ভর্তির বিষয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবীন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আগামী ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হবে।

চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
www.rub.ac.bd

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য বিভিন্ন বিভাগে যে ফি জমা দিতে হবে:
১- বাংলা : ব্যাংকে ৫৬৭০ টাকা + রকেটে ২৫০০ টাকা 
২- অর্থনীতি / সমাজবিজ্ঞান / ম্যানেজমেন্ট স্টাডিজ: ব্যাংকে ৪৯৪৫ টাকা + রকেটে ২৫০০ টাকা
৩- সঙ্গীত: ব্যাংকে ৫৩২০ টাকা + রকেটে ২৫০০ টাকা

চূড়ান্ত ভর্তির জন্য যেসকল কাগজপত্র জমা দিতে হবে:
১- প্রাথমিক ভর্তির সময় প্রদানকৃত কাগজপত্র প্রাপ্তি স্বীকার পত্র
২- ল্যাব প্রিন্ট ৩ কপি ছবি (পাসপোর্ট সাইজ)
৩- রকেটে টাকা জমার প্রাপ্তি স্বীকার পত্র 
৪- কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র

উল্লেখ্য, ২০১৮ সালের ১৭ এপ্রিল ৩ বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে শ্রেণী কার্যক্রম শুরুর মাধ্যমে যাত্রা শুরু করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বর্তমানে ৫ টি বিভাগে প্রায় ৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস-কনটেইনার সংঘর্ষে পথচারী নিহত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬