জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু দুপুরে

২৫ আগস্ট ২০২৩, ০৮:২৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২-২০১৩ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে। আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে হবে ভর্তিচ্ছুদের। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ আগস্ট দুপুর ১২টা হতে ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগইন করতে হবে। প্রাথমিক ভর্তি ফি বাবদ ইতঃপূর্বে জমাকৃত ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি (চূড়ান্ত) ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে। 

আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে। পাশাপাশি বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে—জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

আরও বলা হয়েছে, ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রশিদ, প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি, গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট বিভাগে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬