জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি শুরু ২৫ আগস্ট

২৪ আগস্ট ২০২৩, ০৯:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২০১৩ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে ভর্তিকৃত ও মাইগ্রেশনের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের আগামী ২৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৫ আগস্ট ২০২৩ তারিখ দুপুর ১২টা হতে ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে  নিজ নিজ প্যানেলে লগইন করে, প্রাথমিক ভর্তি ফিস বাবদ ইতঃপূর্বে জমাকৃত পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি (চূড়ান্ত) ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে। 

এরপর আগামী ২৭ আগস্ট থেকে ০৭ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিতে হবে। পাশাপাশি বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে—জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এতে আরও বলা হয়েছে, ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি ফিস জমাদানের রশিদ, প্রাথমিক ভর্তি নিশ্চিতকরণ বাবদ প্রদত্ত মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি,  গুচ্ছের ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্টকৃত ভর্তি ফরম ও চার কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে সংশ্লিষ্ট বিভাগে।

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
  • ০৮ নভেম্বর ২০২৬
খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950