২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে গিনেস রেকর্ড জবি শিক্ষার্থীর

২৪ আগস্ট ২০২৩, ০৩:০৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
গিনেস বুকে রেকর্ড গড়লেন জবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন

গিনেস বুকে রেকর্ড গড়লেন জবি শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন দ্রুততম সময়ের মধ্যে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির উপরে আরেকটি ফেলে 'গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস' এ নাম লিখিয়েছেন। 

বুধবার (২৩ আগস্ট) এ রেকর্ডের বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা যায়। 

জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির উপরে আরেকটি ফেলে তিনি নতুন রেকর্ড গড়েন। এর আগে একই বিষয়ে মালয়েশিয়ান নাগরিকের ৩.৬৪ সেকেন্ডের রেকর্ড ছিলো। গত ১৭ মে তিনি এ রেকর্ড করলে ২৩ আগস্ট ইমেইলে তাকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক। 

এ বিষয়ে জাহিদুল ইসলাম অংকন বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মত সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লিখাতে পেরে আমি খুবই আনন্দিত। এই রেকর্ডটি মালয়েশিয়ান এক নাগরিকের ছিলো যেটা বাংলাদেশে ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।  

অংকন বলেন, অলস সময়ে চিন্তা করেছিলাম নতুন কিছু করার। তখন থেকেই বার বার চেষ্টা করি রেকর্ড করার জন্য। অনেকবার চেষ্টার পরে আমি সফল হয়েছি। এই গৌরবময় অর্জন আমার বাবা-মাকে উৎসর্গ করতে চাই।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সর্বনিম্ন বাসভাড়া ১০ টাকা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, কোথায় কত বাড়ল দেখ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়ল: দায় কার, করণীয় কী?
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এস আলমের নিয়ন্ত্রণে থাকাকালীন ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ৩৬০ ডিগ্রি ক…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আপনি কি সিঙ্গেল? তাহলে আজকের দিনটি আপনারই জন্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬