পরীক্ষায় অসদুপায় অবলম্বন: নোবিপ্রবির ৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

২৩ আগস্ট ২০২৩, ১২:৪৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫ শিক্ষার্থীকে সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিলসহ বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। 

অফিস আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গত ০৯ আগস্ট ২০২৩ তারিখ অনুষ্ঠিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শৃংখলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের ৩ জনকে ৬ মাসের জন্য এবং ২ জনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। 

পরীক্ষা চলাকালীন উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ঐ উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ আল রাফি ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। 

এদিকে কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও কোর্সের পরীক্ষা চলাকালী সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখা ও তা থেকে দেখা লেখার অপরাধে আইএসএলএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা সুলতানা এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বর্ণা সাহাকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।   

৫ জন শিক্ষার্থীর মধ্য থেকে ফুয়াদ আল রাফি, ইসরাত জাহান এবং স্বর্ণা সাহা পরবর্তী ব্যাচের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে।

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা
  • ০৮ নভেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ
  • ০৮ নভেম্বর ২০২৬
খাওয়াতে বা কাঁদলেই শিশুর হাতে স্মার্টফোন, অজান্তেই যেসব ঝুঁ…
  • ০৮ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে পছন্দের শীর্ষে থাকা তিন প্রতিষ্ঠা…
  • ০৮ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ০৮ নভেম্বর ২০২৬
গলাচিপা মৎস্য অফিসে সূর্যাস্তের পরও উড়ল জাতীয় পতাকা, অবহেলা…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950