শোকসভায় মারামারি, ইবির ৮ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

২২ আগস্ট ২০২৩, ১২:১০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ইবির ৮ ছাত্রলীগ কর্মী বহিষ্কার

ইবির ৮ ছাত্রলীগ কর্মী বহিষ্কার © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শোক দিবসের প্রোগ্রামে শাখা ছাত্রলীগের কর্মীদের দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায়  ৮ ছাত্রলীগ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নিকট সুপারিশ করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার জরুরি সিদ্ধান্তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের আট কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত ছাত্রলীগকর্মীরা হলেন, আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষ ও জিয়া হলের আবাসিক শিক্ষার্থী শামীম এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষ ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী আশিক কোরাইশির, ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব, সাব্বির খান, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার ছাত্রলীগ কর্মী শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুন ও তাসিন আজাদ।

শোক দিবসের অনুষ্ঠানে ইবি ছাত্রলীগের দুপক্ষে মারামারি

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ছাত্রলীগে কোনো অপরাধীর জায়গা হবে না। তদন্ত সাপেক্ষে আমরা আট কর্মীকে বহিষ্কার করেছি এবং তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করেছি।

আরও পড়ুন: আমি ন্যায়বিচার পেয়েছি: ইবি ছাত্রী ফুলপরী

প্রসঙ্গত, গত রবিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মিলনায়তনের সামনে এই মারামারির ঘটনা ঘটে। এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মুফতাইন আহমেদ সাবিক ছুরিকাঘাতে আহত হন। এ ঘটনায় প্রায় পাঁচজন আহত হয়।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence