কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস থেকে কুবি ছাত্রীকে অপহরণের চেষ্টা: আটক ১

১৯ জুলাই ২০১৮, ০৮:৪৪ PM
কুবি ছাত্রীকে অপহরণ

কুবি ছাত্রীকে অপহরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসের ভিতরে এসে ছাত্রীকে তুলে নেয়ার চেষ্টার সময় এক বহিরাগতকে মারধর করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। বৃহষ্পতিবার দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মূল অভিযুক্ত ধাওয়া খেয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের ১১তম ব্যাচের এক ছাত্রীকে তুলে নিতে আসেন বহিরাগত জুয়েল এবং তার সহযোগী রেজাউল করিম নামের দুই যুবক। সকাল থেকেই তাদের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোটরসাইকেল নিয়ে অবস্থান নিতে দেখা যায়। পরে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মাঠের সামনে থেকে ঐ ছাত্রীকে দেখতে পেলে তারা তাকে তুলে নেয়ার চেষ্টা করে। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুঝতে পেরে দুই বহিরাগতকে ধাওয়া দিলে মূল অভিযুক্ত জুয়েল পালিয়ে যায়। এসময় জুয়েলের সহযোগী রেজাউল করীম নামে এক যুবককে মারধর করে তার মোটরসাইকেলসহ আটক করা হয়।
ভুক্তভোগী ঐ ছাত্রী জানান, দীর্ঘদিন ধরে জুয়েল আমাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। গতবছর থানায় একটি জিডিও করেছি। আমার পরিবারকেও সে হুমকি দিচ্ছে। যেহেতু আমি নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, ঐ ছাত্রী আমাদের কাছে ্এখনও কোন লিখিত দেয়নি। তবে আমরা তাকে আইনগত সকল সহযোগীতা করবো।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950