বেরোবির উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

১২ জুলাই ২০১৮, ১০:৪০ PM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এবং রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন উচ্চ আদালত। আদালতের  নির্দেশনার পরও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এক শিক্ষককে নিয়োগ না দেয়ায় এ রুল জারি করা হয়।

বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ রুল দেন। আদালতে আবেদনকারী মো. মাহমুদুল হকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসনাত কাইয়ুম।

আদালতের নির্দেশনা অনুসরণ না হওয়ায় কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু হবে না, তা চার সপ্তাহের মধ্যে উপাচার্য এবং রেজিস্ট্রারকে জানাতে বলা হয়েছে।

জানা যায়, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ১৫ অক্টোবর উচ্চ আদালদের এক রায়ে মাহামুদুলকে ১৫ দিনের মধ্যে স্থায়ীভাবে নিয়োগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এ রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিভ-টু-অ্যাপিল করে। পরে গত ১২ এপ্রিল আপিল বিভাগ বিশ্ববিদ্যালয়ের করা লিভ-টু-অ্যাপিল (আপিলের অনুমতি) খারিজ করে দেয়। এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় পুনরায় আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওই রুল দেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950