দাবি না মানলে অনশনের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের 

১৭ আগস্ট ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছেন © টিডিসি ফটো

সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের একদফা দাবি না মানলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর নীলক্ষেত মোড়ে এই ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলকে সাথে নিয়ে ইডেন কলেজে যান নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি শাবু। সেখানে শিক্ষার্থীরা ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে বৈঠক করেন৷ 

বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দলে থাকা তসলিম চৌধুরী সাংবাদিকদের বলেন,  আমরা ইডেন কলেজের অধ্যক্ষ সমন্বয়ক ম্যামের সাথে বৈঠক করেছি। ম্যাম বলেছে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সাথে তাঁর মিটিং আছে। ওই মিটিংয়ে আমাদের বিষয়টি নিয়ে তিনি কথা বলবেন। বৈঠকে আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে আগামী রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আমরা আমরণ অনশনে বসবো।

এর আগে দুপুর ১২ টা থেকে নিউমার্কেটের ওভারব্রিজের উপর জড়ো হতে থাকে সাত কলেজের শিক্ষার্থীরা। এসব শিক্ষার্থী গতকালও এই একদফা দাবি নীলক্ষেত মোড় অবরোধ করেছিলো।

যদিও এসব বিষয় জানতে ইডেন কলেজ অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১২ অক্টোবর পর্য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬