জবি শিক্ষক নাসির উদ্দিনের অপসারণের আদেশ বাতিল হাইকোর্টে

১৭ আগস্ট ২০২৩, ০৩:৪৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন

জবি ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিনের অপসারণের আদেশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।  আদালতে জনাব নাসির উদ্দিনের পক্ষে শুনানই করেন ড. শাহদীন মালিক, তার সঙ্গে ছিলেন আইনজীবী এম. মঞ্জুর আলম এবং তায়্যিব-ইসলাম সৌরভ। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিচারপতি জনাব মো. খসরুজ্জামান  ও বিচারপতি জনাব মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। 

জানা যায়, ২০১৬ খ্রিষ্টাব্দে সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন অধ্যাপক পদে আবেদন করেছিলেন। অধ্যাপক পদে আবেদনের শর্তানুসারে তার জমাপ্রদানকৃত দুইটি আর্টিকেলের বিষয়ে জালিয়াতির অভিযোগে গত ২৬ এপ্রিল ২০১৮ তারিখে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়।

অপসারণ আদেশ বাতিল ঘোষণার বিষয়ে অধ্যাপক নাসির উদ্দীন বলেন, আমি আমার ছাত্রছাত্রীদের মাঝে ক্লাসে দ্রুত ফিরে আসতে চাই। আশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব তাড়াতাড়ি এই বিষয়ে  কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আদেশের বিরুদ্ধে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি রাজিক-আল-জলিল এর সম্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের অপসারণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন।

বাংলাদেশ সফরে আসছেন এডিনবার্গের ডাচেস
  • ০৮ নভেম্বর ২০২৬
চাঁদপুরে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার, গ্রেপ্…
  • ০৮ নভেম্বর ২০২৬
‘ইত্যাদি’ দেখতে এসে মোবাইল হারালেন শতাধিক দর্শক!
  • ০৮ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেপ্তার ২
  • ০৮ নভেম্বর ২০২৬
মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৯
  • ০৮ নভেম্বর ২০২৬
চতুর্থ দিনের শুরুটা নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950