কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট

১৭ আগস্ট ২০২৩, ০২:৩২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট © সংগৃহীত

গুচ্ছভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আগামী ৩০ আগস্ট। তবে ১,০৩০টি আসনের মধ্যে ১,০২১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। যা মোট আসনের প্রায় ৯৯ শতাংশ। এদিকে কোটার ৯১টি আসনের বিপরীতে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাছান।

তিনি বলেন ‘নতুন শিক্ষাবর্ষে গুচ্ছের তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। যেখানে ১০২১ জন শিক্ষার্থী তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আগামী ২০ আগস্ট চতুর্থ মেধাতালিকার ফলাফল প্রকাশিত হবে।

আরও পড়ুন: চবির পাঁচ বিভাগের পরীক্ষা ও ভাইভার তারিখ ঘোষণা

পরবর্তীতে ২১ ও ২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের এসে জমা দিতে হবে এবং ২৭ ও ২৮ আগস্ট চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এরপর ৩০ আগস্ট (বুধবার) থেকে নতুন বর্ষের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৭৫তম অ্যাকাডেমিক কাউন্সিলে প্রত্নতত্ত্ব বিভাগের ১০টি আসন কমিয়ে মোট ১০৩০টি আসন, এবং পোষ্য কোটা ৩২টি বাড়িয়ে মোট ৯১টি কোটার আসন করা হয়। 

মাহমুদউল্লাহর নেতৃত্বে শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ১২ অক্টোবর পর্য…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি বুঝবেন যেসব লক্ষণে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬