এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের

১৬ আগস্ট ২০২৩, ১১:৫৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
সিজিপিএ শর্ত শিথিলের দাবি নিয়ে নীলক্ষেতে ৭ কলেজ শিক্ষার্থীরা

সিজিপিএ শর্ত শিথিলের দাবি নিয়ে নীলক্ষেতে ৭ কলেজ শিক্ষার্থীরা © টিডিসি ফটো

সিজিপিএর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে প্রমোশনের এক দফা দাবি নিয়ে আন্দোলনের জন্য নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ আগস্ট) সকাল দশটা থেকে মিরপুর রোডের রাফিন প্লাজার সামনের ফুটওভার ব্রিজের ওপর জড়ো হতে থাকেন তারা। পরে বৃষ্টি উপেক্ষা করে নীলক্ষেত মোড় অবরোধ করেন তারা।

শিক্ষার্থীদের দাবিটি হলো- সিজিপিএ সিস্টেম শিথিল করে, অকৃতকার্য বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে। 

রিফাত হাসান নামের এক শিক্ষার্থী বলেন, চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের জন্য আমরা পরবর্তী বর্ষের ইনকোর্স, টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছি। তাই নির্ধারিত সিজিপিএ, জিপিএ সিস্টেম শিথিল করে, ফেলকৃত বিষয়ে মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।

aebfdfd8-696f-433c-8f6e-a14cf41572b2

তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত এ দাবি আদায় হবে না। আমরা লাগাতার কর্মসূচি দিয়ে যাব। ঐদিন আমরা নীলক্ষেত অবরোধ করে। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমরা কেউ রাজপথ ছেড়ে যাব না। শিক্ষার্থীদের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। এমনকি ব্যর্থ হবে না।

তবে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য শিক্ষার্থীদের সাথে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক প্রতিনিধিরা। এসময় শিক্ষার্থীরা আন্দোলনের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানালে এক পর্যায়ে শিক্ষকরা ফিরে যান।

সকালের মধ্যে ঢাকাসহ ১৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২৯ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬