ফের আন্দোলনে নামছে সাত কলেজের শিক্ষার্থীরা

১৬ আগস্ট ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক জটিলতা ও হয়রানি বন্ধের একদফা দাবিতে আবারও রাস্তায় নামার ঘোষণা দিয়েছে ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর নীলক্ষেত মোড়সহ মিরপুর সড়কে অবস্থান নেবে বলে জনিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা দাবি তুলে ধরা হবে বলে জানা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজ ঢাবি অধিভুক্ত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ঢাবি রেজিস্ট্রার ভবনের সেবা দেওয়া হচ্ছে সনাতনী পদ্ধতিতে। সাত কলেজ হওয়ায় এখনও তাদের বাঁকা চোখে দেখা হয়।

এর আগে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত কলেজের প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষার্থীদের এসব দাবি নিয়ে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি বলে দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈঠকে তাদের উত্থাপিত দাবিগুলোকে আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা। শিক্ষার্থীদের দাবির সঠিক মূল্যায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা।

যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার
  • ২৯ এপ্রিল ২০২৬
চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে
  • ২৯ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যা…
  • ২৯ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে  ট্রাস্ট ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ২৯ এপ্রিল ২০২৬
চ্যাংদোলা করে নেতাকে বের করার ঘটনায় ছাত্রদলের ৫ নেতাকে শোকজ
  • ২৯ এপ্রিল ২০২৬
দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচ…
  • ২৯ এপ্রিল ২০২৬