জাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন চলছে

১৭ জুলাই ২০১৮, ০২:০০ PM
কোটা সংস্কার, গ্রেফতারকৃতদের মুক্তি ও হামলাকারীদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচিতে জাবির দর্শন বিভাগের শিক্ষার্থীরা।

কোটা সংস্কার, গ্রেফতারকৃতদের মুক্তি ও হামলাকারীদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচিতে জাবির দর্শন বিভাগের শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত ছাত্রদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দর্শন বিভাগের করিডোরে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাংলা, দর্শন, ইতিহাস, সরকার ও রাজনীতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, পদার্থবিজ্ঞান, প্রাণিবিদ্যা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করছে। ফলে বিভাগগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

দর্শন বিভাগের শিক্ষার্থীরা বলেন, রিমান্ডের নামে গ্রেপ্তার ছাত্রদের উপর অমানুষিক নির্যাতন করা হচ্ছে। কোটা সংস্কার না করে মামলা-হামলা করে শিক্ষার্থীদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এই দমন নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। সেইসাথে অবিলম্বে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950