গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি চলবে তিনদিন

১৩ আগস্ট ২০২৩, ০৮:০৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
গুচ্ছভক্ত ২২ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভক্ত ২২ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ও শেষ পর্যায়ের প্রাথমিক ভর্তি চলবে তিনদিন। এ ছাড়া চূড়ান্ত ভর্তির তারিখ এবং প্রক্রিয়া সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২০ হতে ২২ আগস্টের মধ্যে জিএসটি ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)–এর মাধ্যমে নিম্নে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২০ আগস্ট দুপুর ১২টা হতে ২১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আর মূল কাগজপত্র জমা দিতে হবে ২১  থেকে ২২ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে। এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করে থাকলে পরবর্তী পর্যায়ে অন্য কোনও বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন হলেও জমাকৃত মূল কাগজপত্র যে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আছে সেখানেই থাকবে। স্থানান্তরের প্রয়োজন নেই।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করাকালীন কিছু বিষয় সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে বলা হয়েছে। পছন্দক্রমে অন্তর্ভূক্ত যে কোন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হবার পরেও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে পরবর্তীতে জিএসটি-গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। এমনকি কোটায় ভর্তির জন্যও বিবেচিত হবে না।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না।

প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোন একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় Migration Stop সম্পন্ন করলে সে বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। Mirgation Stop শুধু মাত্র প্রাথমিক ভর্তি ও ফি প্রদান চলাকালীন সময়েই সম্পন্ন করা যাবে। অন্য সময় Migration Stop সম্পূর্ন বন্ধ থাকবে।

ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশেষভাবে লক্ষ্যনীয় যে, Migration Stop একবার সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয় বা বিভাগের জন্য কোনভাবেই বিবেচিত না। এমনকি পরবর্তীতে কোটায় অন্য কোন বিভাগের জন্য নির্বাচিত হলে তা বিবেচিত হবে না।

অক্সফোর্ডে পিএইচডির সুযোগ পেলেন রুয়েট শিক্ষক আরাফাত রহমান
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9