কোটা সংষ্কার আন্দোলন
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটির ঘোষণার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরো ৯টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৪টি বিভাগে ক্লাস পরীক্ষা বর্জন করেছিল শিক্ষার্থীরা।
ফেসবুক স্ট্যাটাসে স্ব-স্ব বিভাগের শিক্ষার্থীদের মন্তব্য থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগ ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। এগুলোর মধ্যে ভূতত্ত্ব ও খনি বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, গণিত, ফলিতগণিত, সমাজবিজ্ঞান, দর্শন, রসায়ন, পদার্থবিজ্ঞান, ফলিতপদার্থ বিজ্ঞান, পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান। কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে এসব বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করা হলেও অধিকাংশ বিভাগেই ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।