শিক্ষক নিয়োগে বাণিজ্যে

ইবিতে দুই শিক্ষককে প্রশাসনিক পদ থেকে অব্যহতি

১৬ জুলাই ২০১৮, ০৬:৫৩ PM
অব্যহতি দেয়া দুই শিক্ষক

অব্যহতি দেয়া দুই শিক্ষক © টিডিসি ফটো

শিক্ষক নিয়োগে বাণিজ্যের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দুই শিক্ষককে প্রশাসনিক কাজ থেকে সাময়িকভাবে অব্যহতি দেয়া হয়েছে।  সোমবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল পৃথক দুইটি নোটিশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত দুই শিক্ষক হলেন -ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল।

নোটিশে বলা হয়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শিক্ষক নিয়োগ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।  আর্থিক সুবিধা নিয়ে ফারজানা আক্তার এবং শাহরিয়ার আল মামুন নামে দুই প্রার্থীকে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ চুক্তি করেন।  তাদের মধ্যকার সংলাপের অডিওর ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তাই তদন্ত কাজে স্বচ্ছতার জন্য সহযোগী অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুলকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র পরিচালকের পদ থেকে এবং অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদকে শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের পদ থেকে সাময়িক অব্যহতি দেওয়া হলো।  অন্তবর্তীকালীন সময়ে ওই হলের প্রভোস্ট হিসেবে হাউজ টিউটর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার হাসান দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘তদন্তের স্বচ্ছতার জন্য তাদেরকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950