চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ৪১ কোটি টাকার বাজেট অনুমোদন

১৬ জুলাই ২০১৮, ০৫:৩৮ PM
সিন্ডিকেটের ৪০তম অধিবেশনে উপস্থিতিরা

সিন্ডিকেটের ৪০তম অধিবেশনে উপস্থিতিরা

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৪১ কোটি ৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪০তম অধিবেশনে এ বাজেটের অনুমোদন দেওয়া হয়।  এ সময় ২০১৭-১৮ অর্থবছরের ৩৮ কোটি ৬৭ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেয় সিন্ডিকেট।

সিন্ডিকেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ।  উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নুরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালাম প্রমুখ।

সিন্ডিকেট অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ কমিটির সদস্যসচিব মো. আবুল কালাম।

এর আগে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ২০১৮-১৯ অর্থবছরের জন্য ইউজিসির কাছে ৪৬ কোটি ৯২ লাখ টাকা চাহিদার কথা জানায়।  এর বিপরীতে ইউজিসি ৩৮ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেয়।

এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ টাকা।  বিশ্ববিদ্যালয়ের অর্থ প্রাপ্তির উৎসের মধ্যে প্রায় ৯৪ শতাংশ আসবে সরকারি অনুদানের মাধ্যমে এবং ৬ শতাংশ পাওয়া যাবে অভ্যন্তরীণ উৎস থেকে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950