মৌন মিছিলে শিক্ষক-শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ফের হামলা ও শিক্ষকদের উপর লাঞ্চনার প্রতিবাদে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। এতে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
মিছিলে অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক স্বাধীন সেন, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মোঃ এনামউল্লা পারভেজ, জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী, জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান ,সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোঃ দিদার প্রমুখ উপস্থিত ছিলেন।