জাবিতে দ্বিতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন চলছে

১৬ জুলাই ২০১৮, ০৪:২৫ PM

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার বিশ্ববিদ্যালয়ের দর্শন, ইতিহাস, প্রাণীবিদ্যা (৪৪তম ব্যাচ) ও পদার্থবিজ্ঞান (৪৬তম ব্যাচ) বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে।

ফলে দর্শন ও ইতিহাস বিভাগে কোন ক্লাস-পরীক্ষা হয়নি।  এছাড়া প্রাণীবিদ্যা বিভাগের ৪৪তম ব্যাচ ও পদার্থবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচেরও কোন ক্লাস-পরীক্ষা হয়নি।

এর আগে রবিবার ইতিহাস বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচী পালনের পর সোমবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করছে দর্শন, প্রাণীবিদ্যা (৪৪তম ব্যাচ) ও পদার্থবিজ্ঞান (৪৬তম ব্যাচ) বিভাগ।  দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের কথা জানান শিক্ষার্থীরা।

ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচীর ব্যাপারে শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবি সারা বাংলার ছাত্র সমাজের ন্যায্য দাবি।  দীর্ঘদিন ধরে ছাত্ররা এই দাবিতে আন্দোলন করছে। কিন্তু কোটা সংস্কারের ন্যায্য দাবি না মেনে সরকার আন্দোলনকারীদের দমনে ব্যস্ত হয়েছে। আন্দোলনকারীদের বিভিন্ন কর্মসূচিতে সরকারী বাহিনী হামলা চালাচ্ছে।  আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের গ্রেপ্তারের পর তাদের উপর চলছে অমানুষিক পুলিশী নির্যাতন।  যারাই প্রতিবাদ করছে তাদের উপর সরকারী বাহিনী নগ্ন হামলা চালাচ্ছে।  এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না।  তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান।

এদিকে, মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে দর্শন বিভাগের শিক্ষার্থীরা বিভাগের করিডরে অবস্থান নিবে বলে জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস সহজ করবে যেসব অ্যাপস
  • ১১ এপ্রিল ২০২৬
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
close