পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এমসিকিউ (নৈর্ব্যক্তিক) থাকছে না। এ বছর থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করবে বিশ্ববিদ্যালয়টি।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগে স্নাতক (ইঞ্জিনিয়ারিং), স্নাতক (সম্মান) বিবিএ, পাঁচ বছর মেয়াদী ব্যাচেলর অব আর্কিটেকচার ও বি ফার্ম (প্রফেশনাল) কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর (শুক্রবার) লিখিত পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.pust.ac.bd/www.news.pust.ac.bd) থেকে পাওয়া যাবে।