বঙ্গমাতা ছিলেন ঐক্যের প্রতীক: সৌমিত্র শেখর 

০৮ আগস্ট ২০২৩, ০৯:৫৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
বক্তব্য রাখছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর

বক্তব্য রাখছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন ঐক্যের রূপকার ও ঐক্যের প্রতীক। কিভাবে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হয় তা তিনি দেখিয়েছেন। 

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সবসময় আন্দোলন-সংগ্রামে বঙ্গবন্ধুকে সাহস দিয়েছেন, পাশে থেকে অনুপ্রেরণা দিয়েছেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি সংসারের পাশাপাশি দলকেও সংগঠিত করেছিলেন, দেশকে সংগঠিত করেছিলেন।

বঙ্গমাতা হলের প্রাধ্যক্ষ নুসরাত শারমিন তানিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর ও প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি। এর আগে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান উপাচার্য, রেজিস্ট্রার, প্রাধ্যক্ষ, হাউজ টিউটর ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে প্রাধ্যক্ষ নুসরাত শারমিন তানিয়া বলেন, আগস্ট শোকের মাস। এই আগস্টে আমরা বঙ্গবন্ধু, বঙ্গমাতাসহ পুরো পরিবারকে হারিয়েছি। কিন্তু সেই শোক থেকে আমাদের শক্তি গ্রহণ করতে হবে।

শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিজেএসে দ্বিতীয় হলেন সাবা ইমা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বহারা পার্টির প্রধান পরিচয়ে হাবিপ্রবি অধ্যাপকের কাছে চাঁ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিআইসি কলেজ প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬