ভারতের পশ্চিমবঙ্গের ঘটনা

বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই অধ্যাপকসহ নিহত ৩

০৮ আগস্ট ২০২৩, ০৫:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২০ AM
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে নিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই অধ্যাপক ও তাদের গাড়িচালকের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া কুলগাছিয়া মুম্বাই রোডের একটি ফ্লাইওভারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার (৭ আগস্ট) রাতে একটি ছোট চার চাকার গাড়ি কোলাঘাট থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসছিল একটি ট্রেলার ট্রাক।

ট্রেলারের গতি এত বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পার হয়ে অন্য লেনে চলে আসে এবং চার চাকার গাড়িটিকে মুখোমুখি সজোরে ধাক্কা মারে। এতে ট্রেলারের ধাক্কায় ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ভেতরে ছিলেন দুই অধ্যাপক ও তাদের গাড়ির চালক।

এরপর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তৎক্ষণাৎ উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই অধ্যাপক ও চালককে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোমবার মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের থেকে একটি গাড়িতে বাড়ি ফিরছিলেন দুই অধ্যাপক নন্দিনী ঘোষ (৩৬) ও মিশা রায় (৩৩)। নন্দিনী ঘোষের বাড়ি হুগলির কোন্নগরে ও মিশা রায়ের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার সোদপুরে। দুর্ঘটনার কারণেই দুই অধ্যাপকেরই মৃত্যু হয়েছে।

এছাড়াও একই ঘটনায় নিহত হয়েছেন গাড়ির চালক বিশ্বজিৎ দাসও (৩১)। বিশ্বজিতের বাড়ি হুগলির উত্তরপাড়ায়।

নন্দিনীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রতিদিন গাড়ি নিয়েই বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করতেন। সোমবার বিকেল ৫টার দিকে তার ফোন এসেছিল। বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছেন বলে জানিয়েছিলেন নন্দিনী। কিন্তু রাত ৯টার দিকে দুর্ঘটনার কথা জানতে পারে পরিবার।

এই ভয়াবহ দুর্ঘটনা কীভাবে ঘটলো তা জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬