মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত সংবাদ তরুণ প্রজন্মকে জানাতে হবে

১২ জুলাই ২০১৮, ০৬:৩৭ PM

মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত সংবাদ, সাংবাদিকদের লেখা ও তাদের স্মৃতিকথা পুস্তক আকারে বের করে তরুণ প্রজন্মকে জানাতে হবে। এতে তরুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। এসময় মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক হারুন হাবীব ‘মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সেমিনারে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বাঙালি জাতির ইতিহাসে হাজারো বছরের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে স্বাধীনতা। মুক্তিযুদ্ধের সময় সচিত্র প্রতিবেদন প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। তা একদিকে যেমন মুক্তিয্দ্ধুকালীন সময়ে বাঙালি জাতিকে উজ্জীবিত করতে সহায়তা করেছে, তেমনি আজও ঐসকল প্রতিবেদন ইতিহাসের অকাট্য দলিল হিসেবে বিবেচিত হয়। তাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত সংবাদ নতুন প্রজন্মদের মাঝে জানানো দরকার।

সমকালের নির্বাহি সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, যুদ্ধকালীন সাংবাদিকতা অনেক সময় হলুদ সাংবাদিকতার স্বীকার হয়। কিন্তু ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবাদ প্রচারে দেশি ও বিদেশী সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা বজায় রেখেছেন। ওই সময়ে এন্থনি ম্যাসকারানহাসসহ ৮ জন পাকিস্তানি সাংবাদিককে পাকিস্তান সরকার তাদের পক্ষে লেখার জন্য নিয়ে আসে। কিন্তু সরেজমিনে পর্যবেক্ষনের পর ম্যাসকারানহাস বিবেকের তাড়নায় পালিয়ে লন্ডনে গিয়ে ‘সানডে টাইমস’ পত্রিকায় বাংলাদেশের গণহত্যার প্রতিবেদন প্রকাশ করেন।

এছাড়া ডেইলি টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং ও এপির ফটোগ্রাফার মাইক্যাল লোঁরা বিপদের ঝুঁকি নিয়ে গণহত্যার সংবাদ ও ছবি প্রকাশ করেন। এসময় ‘নিউইয়র্ক টাইমস’,‘গার্ডিয়ান’,‘সানডে টাইমস’ সহ আন্তজার্তিক পত্রিকাগুলো মানবতার পক্ষে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছেন।

সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মোঃ গোলাম রহমান বলেন, মুক্তিযুদ্ধের আগে ষাটের দশকে পূর্ব বাংলার অবস্থা, বাংলার অর্থনীতি, বঞ্ছনা, যে বৈষম্য ব্যবস্থা কায়েম করা হয়েছিল- তখনকার সাংবাদিকেরা অনেক কষ্ট করে উপস্থাপন করেছিলেন। গণতন্ত্র, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ৬৯’ গণ অভ্যুত্থান, ৭০’ নির্বাচন সবই কিছুতেই সাংবাদিকদের অবস্থান ছিল স্পষ্ট, আর এসকল আন্দোলনের চূড়ান্ত রূপ হচ্ছে মুক্তিযুদ্ধ। সংবাদপত্রে যে অবিচ্ছিন্ন ধারা এবং ঐতিহাসিকভাবে সাংবাদিকরা যে দায়িত্ব পালন করেছেন সেটি অনেক গুরুত্বপূর্ণ।

সেমিনারে সেমিনারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ নিসতার জাহান কবীর-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক অবন্তী মেহতাজ এবং উপস্থাপনা করেন প্রভাষক মোঃ মিনহাজ উদ্দীন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950