সাড়ে তিন বছর পর ডুয়েট ছাত্রলীগের নতুন কমিটি

৩১ জুলাই ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
ডুয়েট ছাত্রলীগ

ডুয়েট ছাত্রলীগ © ফাইল ছবি

সাড়ে তিন বছর পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

সদ্য ঘোষিত এ কমিটিতে সভাপতি হিসেবে মো. মিজানুর রহমান মিঠুনকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মাহমুদ হাসান মান্নাকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, সহ-সভাপতি হিসেবে মো. মেহেদী হাসান তুহিন এবং শান্ত মুখার্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আকরাম রেজা রানা এবং মো. তহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোসাম্মৎ কণা আক্তার, মো. পারভেজ মিয়া, সৈয়দ শামসুল হক মিশর এবং পরিতোষ পাল দায়িত্ব পেয়েছেন।

আরো পড়ুন: চিকিৎসা নিতে গিয়ে ছাত্রলীগের মারধরের শিকার জবি শিক্ষার্থী

এর আগে, ২০১৮ সালের ২৬ এপ্রিল তাইবুর রহমানকে সভাপতি ও বিনয় ব্যার্নাজীকে সাধারণ সম্পাদক করে ডুয়েট ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর ২০১৯ সালের ১২ নভেম্বর ১৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল।

পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চলতি বছরের ৬ মার্চ এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬