বাসের ধাক্কায় ক্যম্পাসে গুরুত্বর আহত কুবি শিক্ষার্থী

১০ জুলাই ২০১৮, ০৬:৫৭ PM
আহত শিক্ষার্থী মাহামুদুল হাসান

আহত শিক্ষার্থী মাহামুদুল হাসান

ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী। মঙ্গলবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মাঠ সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।  পরে ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। 

আহত ওই শিক্ষার্থীর নাম মাহামুদুল হাসান।  তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বিআরটিসির একটি বাস (ঢাকা মেট্রো গ-১১-৫৫২২) পরিবহণ মাঠ থেকে ঘুরিয়ে সড়কে উঠার সময় ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহামুদুল হাসানকে ধাক্কা দেয়।  এ সময় মাহমুদুল মাটিতে পড়ে গেলে তার পায়ের উপর দিয়ে বাস চালিয়ে নেয় বাস চালক।  ফলে মাহমুদুল পায়ের বেশ কয়েক অংশে কেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। 

এসময় আশেপাশে থাকা শিক্ষার্থীরা তাকে রক্তাক্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়।  পরে মেডিকেল সেন্টারের কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেলে হস্তান্তর করে।  চিকিৎসকরা জানান, মাহমুদুলের ডান পায়ের বেশ কয়েকটি জায়গায় জখম হয়েছে।  পা ভেঙ্গে গেছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পরিবহন কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি এবং এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগও পেয়েছি। উপাচার্য স্যারের সাথে আলোচনা করে এ নিয়ে যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চালকদের বেপোরোয়া ড্রাইভিং এবং প্রশাসনকেই দায়ী করছে শিক্ষাথীরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত বিআরটিসি পরিবহনের বাস ও চালকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।  তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কর্ণপাত করেননি।  যার ফলে প্রতিনিয়তই ঘটছে এমন দূর্ঘটনা।

এর আগে গত ২৯ মার্চ কুমিল্লা কোটবাড়িতে বিআরটিসি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৪৯৭৬) বাসের চাপায় গুরুতর আহত হয় বিশ্ববিদ্যালয় আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব উদ্দিন।  এছাড়াও বিভিন্ন সময়ে বিআরটিসি পরিহনের ত্রুটিপূর্ণ বাস এবং চালকদের বেপরোয়া গতির কারণে ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ পথচারীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব বিষয়ে বিভিন্ন সময়ে অপর্যাপ্ত, ত্রুটিপূর্ণ বাস পরিবর্তন এবং চালকদের বিরুদ্ধে আন্দোলনসহ অভিযোগ করে আসলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোন ধরণের কার্যকরি ব্যবস্থা নেওয়া হয়নি। 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলে, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাসের সংখ্যা বাড়ানো হচ্ছেনা।  বাস সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়েই এ পরিত্যক্ত বাসে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। 

এ নিয়ে প্রশাসনকে বিভিন্ন সময়ে বাস বাড়ানো, বাস পরিবর্তন ও দক্ষ চালকের দাবীতে আবেদন করা হলেও আদৌ তার কোন পরিবর্তন হয় নি।  তাই আমরা চাই বাস সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হোক।’

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950