কুবির আবাসিক হলে আগুন

২৬ জুলাই ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পুড়ে যাওয়া কক্ষ

পুড়ে যাওয়া কক্ষ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ৪০০৪ নং রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুলাই) বিকেল সাড়ে তিনটায় এ ঘটনা ঘটে। এসময় সাড়ে ২১ হাজার টাকা পুড়ে যাওয়ার দাবি করেন সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রিদুয়ান বলেন, বিকাল সাড়ে তিনটার দিকে আমি রুম থেকে বের হয়ে গোসল করতে এসে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। তবে কোথা থেকে ধোঁয়া আসছে তা বুঝা যাচ্ছিল না। তখন আমার বন্ধু আবিরকে ডেকে আনলাম,  দেখতে পেলাম এ রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন আমরা তালা খুলে আমি, সালমান, আবিরসহ আরও অনেকে ভিতরে ঢুকে ফায়ারগ্যাস দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

আরও পড়ুন: ইবিতে পোষ্য কোটায় শর্তহীন ভর্তির দাবি কর্মকর্তা ও কর্মচারীদের

ভুক্তভোগী শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমার ব্যাগে একুশ হাজার পাঁচশ টাকা ছিল। ওই টাকাগুলো আমাদের বিভাগের (মার্কেটিং) প্রোগামের টাকা। আমি সকালেও বাজার করেছি, আর টাকার ব্যাগটা আমি বেডের নিচে রেখে দুপুরের খাবার খেতে যাই। খেয়ে এসে দেখি রুমের সবকিছু আগুনে পুড়ে গেছে। 

দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি ২.৩০ এর দিকে হল থেকে ডিনার করতে রুমে যাই, তখন হলের নিরাপত্তায় থাকা বেলায়ত আমায় ফোন করে বলে হলে আগুন লেগেছে। তখন তড়িঘড়ি করে আমি হলে চলে আসি। ইঞ্জিনিয়ার মাল্টিপ্ল্যাগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

টাকার ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি, রুম আপাতত সিলগালা করে দেওয়া হয়েছে, আর সিসিটিভি ক্যামেরা দেখে আমরা ব্যবস্থা নেবো। টাকা পুড়ে গেছে কিনা অন্য কেউ সরিয়ে নিয়েছে সেটাও দেখব।

বাটলারের অসুস্থতায় অনিশ্চয়তা, বিকল্প কোচ খুঁজছে বাফুফে
  • ০৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্বৈরতন্ত্রের মুক্তির দিন
  • ০৮ নভেম্বর ২০২৬
১০৫০ ইউনিয়নে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারিখ জানাল ইসি
  • ০৮ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টের নিয়ন্ত্রণে ওয়েস্ট ইন্ডিজ, কঠিন চ্যালেঞ্জের সা…
  • ০৮ নভেম্বর ২০২৬
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার…
  • ০৮ নভেম্বর ২০২৬
এনবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ কারদার-রাইসুল হক চ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950