সাত কলেজ

কলেজে ও বিষয় মনোনয়ন পেতে ৩৯ হাজার ২৫৮ আবেদন

২৫ জুলাই ২০২৩, ০৫:৩৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য কলেজ ও বিষয় পছন্দের আবেদন শুরুর ১০ দিনে ৩৯ হাজার ২৫৮ টি আবেদন জমা পড়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন তারাই বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য বিষয় ও কলেজ পছন্দের আবেদন করতে পারছেন। কলেজ ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ গত ১৬ জুলাই বিকাল ৩ টায় শুরু হয়েছে। চলবে ২৯ জুলাই পর্যন্ত। 

কবে নাগাদ মনোনয়ন তালিকা প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের ডিনদের সাথে আমার কথা হয়েছে। সকলের সিদ্ধান্ত অনুযায়ী সামনের আগস্ট মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। কেননা এই মুহূর্তে গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে যদি আমরা ভর্তি কার্যক্রম শুরু করি তবে মার্কশিটসহ অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের ঝামেলা পোহাতে হবে। তবে আবেদনের সময়সীমা বাড়ানোর কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারী  শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়৷ এর পর থেকে এসব কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে৷

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
বোয়িং থেকে ১১ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নদী ভরাট করে দখল করায় প্রাণ-আরএফএলের দুই কর্মকর্তাসহ ৪ জনের…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নকলে বাধা দেওয়ায় কেন্দ্র পরিদর্শক-পুলিশের ওপর হামলা, গ্রেপ্…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
নন-ক্যাডাররা স্বেচ্ছায় পদোন্নতি বর্জনে অসদাচরণের শাস্তি
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬