চবির ভর্তি পরীক্ষা ২৭ অক্টোবর থেকে শুরু

০৩ জুলাই ২০১৮, ০৬:০০ PM
ফাইল ছবি

ফাইল ছবি

২০১৮-১৯ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কিছু জানানো হয়নি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোছাইন বলেন, ভর্তি সংশ্লিষ্টদের নিয়ে উপাচার্যের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। গতবারের মতো এ বছরও ৪টি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও নিয়মাবলী পরে জানানো হবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে মানতে হবে এক শর্ত
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬