ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আত্মমূল্যায়ন পরবর্তী উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটির আয়োজনে রবিবার বিভাগের সভাপতির কার্যালয়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যবস্থাপনা বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটির প্রধান ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এনায়েত হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুহুল আমিন, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক এ এস এম শরফরাজ নেওয়াজ, ড. মহব্বত হোসেন, আতিকুর রহমান, জাহাঙ্গীর সাদাত, কে এম শরফুদ্দিন, মুর্শিদ আলম প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় ব্যবস্থাপনা বিভাগের সকল পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।