© টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় ডিন কমপ্লেক্সে বিভাগের ৩৭তম বর্ষ পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, বিভাগের অধ্যাপক এস এম কবীর ও ড. সঞ্জীব কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মার্কেটিংয়ের বড় কাজ হলো পণ্য ভোক্তার কাছে পৌঁছানো। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের ফলে ভোক্তারা হয়রানি, ক্ষতি ও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই ভোক্তাদের জন্য নীতিগত পলিসির মাধ্যমে কল্যাণকর উদ্যোগ গ্রহণ করা নাগরিক দাবি। আমাদের লক্ষ্য ভোক্তাসেবা নিশ্চিতের মাধ্যমেই জাতীয় অর্থনৈতিক উন্নয়ন।