কুবি অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুলাই

১৮ জুলাই ২০২৩, ০৬:৪৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৭ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার মনিরুল ইসলাম, নির্বাচন কমিশনার মোহাম্মদ এমদাদুল হক, সবুজ বড়ুয়া, দিলশাদ পারভীন ও রিজোয়ানা করিম স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: জাতীয়করণের দাবি আদায়ে অনড় শিক্ষকরা

 তফসিল সূত্রে জানা যায়, চলতি মাসের ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও তফসিল ঘোষণা ও খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৮ জুলাই, ২৩ জুলাই মনোনয়ন ফরম বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ২৪ জুলাই প্রার্থিতা প্রকাশ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এদিকে ২৭ জুলাই সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইদিনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ট্যাগ: কুবি
স্বামী নেই, চিকিৎসার সামর্থ্যও নেই; ১০ বছর ধরে চেয়ারে অজুফা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধের দাবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬