কুবিতে ৬১ কোটি টাকার বাজেট পাস

১৭ জুলাই ২০২৩, ০২:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুবিতে ৬১ কোটি টাকার বাজেট পাস

কুবিতে ৬১ কোটি টাকার বাজেট পাস © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ অর্থ বছরে ৬১ কোটি  ২৯ লাখ ৫০ হাজার বাজেট পাস হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। 

গত ১৯ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ তম সিন্ডিকেট সভায় এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈনের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।

জানা যায়, মোট বাজেটের বেতন ভাতা বাবদ ৩৯ কোটি ৮২ লক্ষ টাকা, পণ্য ও সেবা বাবদ ১৪ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, গবেষণা বাবদ ২ কোটি টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ৬ লক্ষ টাকা, পেনশন ও অবসর সুবিধা ৮ লক্ষ  টাকা, মূলধন বাবদ ৪ কোটি ১৮ লক্ষ টাকা, অন্যান্য অনুদান বাবদ ১৬ লক্ষ টাকা। 

আরও পড়ুন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন কুবি শিক্ষার্থী

এছাড়াও এবারের বাজেটে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন থেকে ৫৫ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৯০ লক্ষ টাকা এবং ঘাটতি বাজেট রয়েছে ৭২ লক্ষ ৫০ হাজার টাকা। 

বাজেটের বিষয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও আমরা ভালো অঙ্কের একটি বাজেট পাশ করেছি। আশা করি রিভাইস বাজেটে প্রয়োজনে আমরা বৃদ্ধি করতে পারব। 

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close