একনেকে মেগা প্রকল্প অনুমোদন

ইবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

৩০ জুন ২০১৮, ০২:১৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রায় পাঁচ শত কোটি টাকার মেগা প্রকল্প একনেকে অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে ইবি শাখা ছাত্রলীগ। আজ শনিবার বেলা ১২টার দিকে ক্যাম্পাসে মিছিল করেন তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়। এরপর মিছিলটি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, প্রশাসন ভবন ও ডায়না চত্বর প্রদক্ষিণ করে অনুষদ ভবনে গিয়ে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন রুদ্র, রিজভী আহমেদ পাপন, জুয়েল হোসেন তনু, গোলাম মোস্তফা, মিজানুর রহমান লালন, ফয়সাল আরাফাত, তন্ময় কুমার, কৃষাণ পালসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী।

প্রসঙ্গত, গত ২৫ জুন ইসলামী বিশ^বিদ্যালয়ে মোট তিনটি পর্যায়ে ৪৯৭ কোটি ৩০৪ লাখ টাকার মেগাপ্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এই প্রকল্পের আওতায় নয়টি দশতলা ভবন নির্মাণ ও ১৯টি ভবনের উর্দ্ধমুখী স¤প্রসারণ রয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950