ঈদের ছুটি শেষে ক্লাসে ফিরছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৬ জুলাই ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস

শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস © টিডিসি ছবি

পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণি কার্যক্রম। আজ রবিবার (১৬ জুলাই) থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা। গত মাসের ১৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ২৬ দিন বন্ধ ঘোষণা করা হলেও ছুটির আগে ও পরে শুক্রবার-শনিবার থাকায় শিক্ষার্থীরা ৩০ দিন তথা দীর্ঘ ১ মাসের ছুটি পেয়েছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন  বলেন, ঈদের ছুটির পর আজ ক্লাস শুরু হয়েছে। শিক্ষক, বন্ধু,  সহপাঠীদের অনেক দিন পর পেয়ে খুব আনন্দ অনুভব করছি। 

সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাবরিয়া তালাত বলেন, ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে খুব মিস করেছি। ছুটির পর ক্যাম্পাসে এসে সবাইকে আবার কাছে পেয়ে আমি আনন্দিত। সবার সঙ্গে কুশল বিনিময় করে দিনটি উদযাপন করছি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ্ আজম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাণ হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী। ছুটির পর আজ শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয় আপন ছন্দে সামনের পথে অগ্রসর হবে।

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬