গুচ্ছের প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু ২২ জুলাই

১৫ জুলাই ২০২৩, ১২:২৮ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

আগামী ২২ জুলাই থেকে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম মেরিট লিস্টের ভর্তি শুরু হচ্ছে। ভর্তি চলবে ২৫ জুলাই পর্যন্ত। এর আগেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ শুক্রবার (১৪ জুলাই) গণমাধ্যমকে এসব তথ্য জানান।

অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, প্রথম মেরিট লিস্ট প্রকাশের ব্যাপারে ভর্তি কমিটির মিটিং হয়েছে। ২২ থেকে ২৫ জুলাই প্রথম মেরিটের ভর্তি নেওয়া হবে। এর আগেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে ক্লাস শুরু করার পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

অধ্যাপক ফরিদ আরও বলেন, আমরা প্রথমে মেরিট অনুযায়ী ফলাফল প্রকাশ করব। এরপর দ্বিতীয় মেরিট ও মাইগ্রেশনের সুযোগ দেওয়ার পরই ক্লাস শুরু করব। এবার সবকিছু কেন্দ্রীয়ভাবে হবে, তাই আশা করি আসন ফাঁকা থাকবে না।

এর আগে, গত ২০-২৭ জুন গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন করেন শিক্ষার্থীরা।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬