জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্দোলনকারীদের বাধায় সিনেট অধিবেশন বাতিল

২৮ জুন ২০১৮, ০৭:৫৭ PM

আওয়ামীপন্থী একাংশের শিক্ষকদের প্রতিরোধ কর্মসূচীর ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেট উপস্থাপনের আলোচ্যসূচিতে ৩৭তম ওই অধিবেশন বসার কথা ছিল।


জানা যায়, বেলা তিনটায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সিনেট সদস্যদের সাথে নিয়ে সিনেট হলে প্রবেশ করতে চাইলে আন্দোলনকারীরা বাধা দেন। পরে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারীদের সাথে কথা বলেন উপাচার্য। এ সময় আন্দোলনকারীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকলে ১৫ মিনিট পর উপাচার্য সেখান থেকে ফিরে যান।


এর আগে সিনেট সদস্যদের মধ্যে থেকে ২জন সিন্ডিকেট সদস্য ও ১জন অর্থ কমিটির সদস্য নির্বাচন করার বিষয়টি সিনেট আলোচ্যসূচিতে অন্তর্ভূক্ত করার দাবিতে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ‘সিনেট অধিবেশন প্রতিরোধ’ শীর্ষক এ কর্মসূচী শুরু হয়। ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।


পরে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘আন্দোলনের মধ্যে সিনেট অধিবেশন করা সম্ভব নয়। আমি নিজ ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে সমঝোতার ভিত্তিতে বাজেট নির্ধারণ করবো। এবারের বাজেটে ২৯৩ কোটি টাকা চেয়ে আবেদন জানানো হলেও ২৩৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে’।


একই সময়ে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় উপাচার্য তাঁদেরকে আশ্বস্ত করে বলেন, ‘জাকসু নির্বাচন আমারও কাম্য। রাষ্ট্রপক্ষ থেকে কিছু নির্দেশনা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাকসু নির্বাচন দেওয়া সম্ভব না। নির্বাচনের পরে জাকসুর দিকে অগ্রসর হবো।’


এদিকে ‘সিনেট অধিবেশন প্রতিরোধ’ কর্মসূচির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’। বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানান সংগঠনটির সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ। তিনি বলেন, ‘দীর্ঘ ১৯বছর পর রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন হয়েছে। নির্বাচিত প্রতিনিধিরা এই অধিবেশনে অভিষিক্ত হওয়ার কথা ছিলো। কিন্তু তা হতে দেওয়া হয়নি। এটি নিন্দনীয়।’ সংবাদ সম্মেলনে জাকসু নির্বাচন, সেশন জট ও আবাসিক সমস্যা নিরসনসহ বিভিন্ন দাবিতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্ববায়ক অধ্যাপক নূরুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক রাশেদা আখতার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950