জামিন পেলো প্রক্সি দিয়ে আটক হওয়া জবি শিক্ষার্থী

১৩ জুলাই ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
মোস্তাফিজুর রহমান শাকিল

মোস্তাফিজুর রহমান শাকিল © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোস্তাফিজুর রহমান শাকিল নামে আটক হওয়া জবি শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে এম হেদায়তুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন।

গত ১৯ জুন জাবির ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।

আরও পড়ুন: ঢাবিতে ভর্তির বিষয় মনোনয়ন প্রকাশ, নির্দেশনা না মানলে আসন বাতিল

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, মুহীন তাশদীদ মাহি নামে এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসেন শাকিল। এর আগে গতকাল  তিনি ‘সি’ ও ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেন। আজ ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪নং কক্ষে পরীক্ষায় বসেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে তিনি শাকিলকে প্রক্টর অফিসে পাঠান। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন শাকিল। 

১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬