বাকৃবিতে মৎস্য প্রক্রিয়াজাত বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

২৮ জুন ২০১৮, ০৪:০১ PM

কৃষি খাতে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হলো মৎস্য প্রক্রিয়াজাত বিষয়ক সংলাপ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী দিঘারকান্দা এলাকায় আসপাডা প্রশিক্ষণ একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থা ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মৎস্য খাত নিয়ে সরকারের বর্তমান নীতি ও এর সঠিক বাস্তবায়নের জন্য মৎস্য খামারি ও চাষী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, জেলা প্রশাসন ও জনপ্রতিনিধি এবং স্থায়ীয় সুধী সমাজের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংলাপে মাছের উৎপাদন খরচ ও খাদ্য নিয়ন্ত্রণ, বিদ্যুতের উচ্চমূল্য, মৎস্য চাষিদের ব্যাংক ঋণ পেতে সমস্যা, মৎস্য অধিদফতরের জনবলের অভাব ও মাছ প্রক্রিয়াজাত বিষয়ে সরকারের নীতির বিভিন্ন দিক ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-৩ আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তিনি বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মাছের মূল্যমান বৃদ্ধিতে আমরা শুধু পিছিয়েই না, শূন্যের কাছাকাছি অবস্থান করছি। 

সংলাপ পরিচালনা এবং মৎস্যক্ষেত্রের বিভিন্ন নীতি ও পরিকল্পনা উপস্থাপন করেন কৃষি ও খাদ্য সংস্থার প্রকল্প ব্যবস্থাপক নাসরীন সুলতানা এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। সংলাপ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদফতরের উপপরিচালক রেজাউল করিম এবং বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মনি সংকর কুণ্ডু উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950