অভিযুক্ত প্রাধ্যক্ষ
প্রায় দুই বছর ধরে পদে না থাকলেও বিপ্লব নামে এক কর্মচারীর বেতনের টাকা উত্তোলন করার অভিযোগ ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হল প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৪৮০ তম সিন্ডিকেট সভায় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে আহ্বায়ক করে ওই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিন্ডিকেট সদস্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও হাবিবুর রহমান।
তদন্ত কমিটির সদস্য হাবিবুর রহমান বলেন, তদন্তের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। ধাপে ধাপে তদন্ত করা হবে।