© টিডিসি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বাদু পানিতে গাং মাগুরের প্রজননবিদ্যা ও প্রজনন প্রযুক্তির উপর খামারিদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রামের (এনএটিপি) এক প্রকল্পের অধীনে কর্মশালার আয়োজন করা হয়।
ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া।
পরে খামারিদের নিয়ে অনুষদীয় মাঠ গবেষণাগার পরিদর্শন করা হয়। প্রশিক্ষণে ময়মনসিংহের বিভিন্ন এলাকার ৩২জন খামারিকে প্রশিক্ষণ দেওয়া হয়। বিলুপ্ত প্রায় এই গাং মাগুর চাষে আগ্রহী খামারিদের পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার থেকে পোনা সরবরাহ করার কথাও জানানো হয়।