ঈদের ছুটি শেষে প্রাণবন্ত ইবি ক্যাম্পাস

২৭ জুন ২০১৮, ০৪:৪৫ PM

© টিডিসি

গ্রীষ্মকালীন অবকাশ, পবিত্র মাহে রমজান, শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে দীর্ঘ ৪৩ দিনের ছুটি শেষে গত সোমবার খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।  পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা।  শিক্ষার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে সবুজ ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আজ বুধবার।  ক্যাম্পাস সরেজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ বিভাগ সমূহে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  এর আগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্যক্রম শুরু হয়।

দীর্ঘ ছুটি শেষে প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে উঠে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাঁল-মুড়ি চত্বর, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরী চত্বর ও স্মৃতিসৌধ চত্বরসহ সর্বত্র এখন কোলাহলপূর্ন।  শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ।

এ দিকে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ।  ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী চলে আসতে শুরু করেছে।  শিক্ষার্থীদের এই আগমনের ফলে আবাসিক হল এলাকাও এখন প্রাণবন্ত।

 

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950