জাকসুর দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি কাল

২৭ জুন ২০১৮, ০৪:৪০ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আগামীকাল বৃহস্পতিবার প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমন রুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাবি সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মাহাথির মুহাম্মদ। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে সিনেট অধিবেশন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আমরা প্রগতিশীল ছাত্রজোট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করবো।

ছাত্র প্রতিনিধিহীন সিনেটকে অপূর্ণাঙ্গ ও অবৈধ আখ্যা দিয়ে তিনি বলেন, ২৭বছর ধরে বিশ্ববিদ্যালয়ের সকল ফোরামের নির্বাচন যথাযথভাবে অনুষ্ঠিত হলেও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যার ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান, ছাত্র অধিকার ও গণতান্ত্রিক সংস্কৃতির অধপতন ঘটেছে। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের কর্তাব্যক্তিরা জাকসু নির্বাচন সংক্রান্ত আশ্বাস দিলেও তার কোন প্রতিফলন ঘটেনি। তাই অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ সিনেট দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি নাজির আমিন চৌধুরী জয়, সাধারণ সম্পাদক অনিক, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদার প্রমুখ।

উল্লেখ্য, আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ৩৭তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। এদিকে বিভিন্ন দাবিতে এই সিনেট অধিবেশন প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950