গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি

শাবিতে ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা

২৭ জুন ২০১৮, ০৪:২১ PM
বাজেট অধিবেশন

বাজেট অধিবেশন © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ অর্থবছরের জন্য ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতবার এ বাজেটের পরিমাণ ছিলো ১০৩ কোটি ৬১ লাখ টাকা।

আজ বুধবার দুপুরে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে গবেষণা খাতে ১০৯ শতাংশ বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে ছয়টি নতুন বাস ক্রয়ের ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে মূল বাজেটের একটি বড় অংশই ব্যয় হবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে। অর্থাৎ ২০১৮-১৯ অর্থ বছরের মোট ১৩০ কোটি ৪৫ লাখ টাকার বাজেটের মধ্যে এ খাতে ৯৩ কোটি ৫ লাখ বরাদ্ধ দেয়া হয়েছে (মোট বাজেটের ৭১.৩ শতাংশ)। যা গত অর্থ বছরে ছিল ৭৬ কোটি ৭০ লাখ টাকা।

সরবরাহ ও সেবা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে ১০০ শতাংশ বৃদ্ধিতে ইন্টারনেট খাতে ২২ লাখ টাকা, ১০৯ শতাংশ বৃদ্ধিতে গবেষণায় ২ কোটি ৩০ লাখ টাকা (গবেষণা মঞ্জুরিতে বরাদ্দ ৬০ লাখ টাকা), সেমিনার কনফারেন্সে ৪০০ শতাংশ বৃদ্ধিতে ৩০ লাখ টাকা, ১২১ শতাংশ বৃদ্ধিতে নিরাপত্তা প্রহরী খাতে ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

মেরামত ও সংরক্ষণ বাবদ ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে একাডেমিক ভবন মেরামত বাবদ ৬০ লাখ টাকা রাখা হয়েছে।

মূলধন মঞ্জুরি খাতে ১১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা গত বছরে ছিল ৭ কোটি টাকা। মূলধন মঞ্জুরি খাতে যানবাহন ক্রয় বাবদ ১২৭ শতাংশ বৃদ্ধিতে ২ কোটি টাকা, কম্পিউটার ক্রয় বাবদ ৬০ লাখ টাকা, ল্যাব যন্ত্রপাতি বাবদ ১৪৬ শতাংশ বৃদ্ধিতে ৫ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে ঘোষিত বাজেটে গবেষণা খাতে ১০৯ শতাংশ বৃদ্ধি করা এ বাজেটকে শিক্ষার্থীবান্ধব বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। যেখানে গত অর্থবছরের ১ কোটি ৭০ লাখ টাকা থেকে বৃদ্ধি পেয়ে এবছর ২ কোটি ৯০ লাখ টাকা করা হয়েছে।

বাজেট প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এবারের বাজেটে শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধার বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিতে যা প্রতীয়মান হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে এ বছরের জুলাইয়ে চারটি বাস ও আগামী বছরের জানুয়ারিতে দুইটি বাস ক্রয় করা হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, অর্থনৈতিক স্বচ্ছতার দিক থেকে আমাদের বিশ^বিদ্যালয় দেশে অন্যতম। সকলের সার্বিক সহযোগীতার ফলেই এমনটা সম্ভব হয়েছে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950