জাবির সিনেট অধিবেশন বৃহস্পতিবার

২৬ জুন ২০১৮, ০৭:৫৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন।  ওইদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে অধিবেশন।

এ অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত ও ২০১৮-১৯ অর্থ বছরের মূল বাজেট উপস্থাপন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সিনেটররা আলোচনা করবেন।

এদিকে, কয়েক দফা দাবিতে সিনেট অধিবেশন প্রতিহতের ঘোষণা দিয়েছেন উপাচার্য বিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’।  মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সেমিনার রুমে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।

তাদের দাবিসমূহর মধ্যে রয়েছে- সিনেট সদস্যদের মধ্য থেকে তিনজন সিন্ডিকেট সদস্য নির্বাচনের বিষয়টি এ সিনেট অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্তিকরণ, ১৭ এপ্রিল শিক্ষকদের উপর হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও তার সুষ্ঠু বিচার এবং সম্প্রতি অব্যাহতি দেওয়া দু’জন সিন্ডিকেট সদস্যকে স্বপদে বহাল রাখা।

দাবি মানা না হলে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এর আগে উপাচার্য বিরোধী আওয়ামীপন্থী শিক্ষকদের এ সংগঠনটি সিনেট অধিবেশনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে।  সর্বশেষ তারা প্রতীকী সিনেট অধিবেশন করে দ্রুত সিনেট অধিবেশনের দাবি জানান।

রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬
মা হতে যুক্তরাষ্ট্রে বুবলী
  • ০৫ মার্চ ২০২৬
দুই সপ্তাহ পরও দেওয়া হয়নি ‘ধর্ষণকাণ্ডের’ মেডিকেল রিপোর্ট, ন…
  • ০৫ মার্চ ২০২৬
পূবালী ব্যাংকের লকারে রাখা গ্রাহকের ২শ ভরি স্বর্ণ নেই
  • ০৫ মার্চ ২০২৬
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালঙ্কার উ…
  • ০৫ মার্চ ২০২৬